উত্তরাঞ্চল বিভাগের সর্বশেষ, গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ একসাথে পড়ুন।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারী চালিত অটোভ্যান উল্টে গাছের সাথে ধাক্কা লেগে আমিনুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। নিহতের বাড়ী শাখাহার ই্উনিয়নের বৈরাগীহাট এলাকায়। এ ঘটনায় আরো ২ যাত্রী আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেড়া বিশুলিয়া আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, একটি ব্যাটারী চালিত অটোভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় অটোভ্যান... বিস্তারিত

পঞ্চগড় প্রতিনিধি ►পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল। কিশোর অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।আয়োজকেরা বলছেন, কিশোর অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখ... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►কুড়িগ্রামে এ বছর পাটের উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। বেসরকারি পাট ক্রয়কেন্দ্রগুলোর উপস্থিতি না থাকলেও স্থানীয় ব্যবসায়ী ও মজুদদাররা পাট কিনে গুদামজাত করছেন। বর্তমানে পাটের চাহিদা ও দাম দুটিই ঊর্ধ্বমুখী। মোকামের চেয়ে স্থানীয় বাজারে পাটের দাম ভালো থাকায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন।জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১৫ হাজার ৭৫০ হ... বিস্তারিত

সুলতান মাহমুদ ►দিনাজপুরে ঘরে বসেই ছোট-বড় নানা আকৃতির কাগজের ঠোঙা তৈরি করে স্বাবলম্বী হচ্ছে কিসমত ভুইপারার নারীরা। আর বাড়তি আয় দিয়ে কেউ সন্তানদের লেখাপড়ার খরচ মেটাচ্ছেন, কেউ করছেন সংসারের প্রয়োজনীয় ব্যয়। এতে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন গ্রামের নারীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিসমত ভূইপাড়ার প্রায় ২০ থেকে ২৫টি পরিবারে নারীরা দীর্ঘদিন ধরে কাগজের ঠোঙ্গা তৈরির সঙ্গে যুক্ত। দিনাজপুর শহরের... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৮) মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার জিনাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত আসাদুল পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আবদুল ওয়াজেদের ছেলে।স্থানী... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মিনারা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রবিবার (১৩ সেপ্টেম্বর) রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতাল... বিস্তারিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ধর্ম বিষয়ক মন... বিস্তারিত

রংপুর প্রতিনিধি ► রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর প্রায় ১২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতুটি উদ্বোধনের আট বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা। সেতুটি চালুর ফলে রংপুর থেকে বুড়িমারী স্থলবন্দরের দূরত্ব ৫০ কিলোমিটার কমে এলেও সংযোগ সড়কটি তিস্তার বালুর ওপর নির্মিত হওয়ায় কোনো ভারী যানবাহন চলতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, সড়কটির ভিত্তি অত্যন্ত দুর্বল হওয়ায় ১০ টনের বেশি ওজ... বিস্তারিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ► সীমানা ও ভাষার দেয়াল পেরিয়ে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর ২৯ বছর বয়সী ওই চীনা যুবকের নাম রাখা হয়েছে ‘আয়ান ইসলাম’।পারিবারিক সূত্রে জানা গেছে, আয়ান ইসলামের পূর্বের নাম ছিল ঝাওহুইয়ান। তিনি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তু... বিস্তারিত

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের নেমতারা আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর থেকে দুই পরিবারকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘর থেকে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বের করে দিয়ে তাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে গত পাঁচ দিন ধরে ছোট ছোট সন্তানদের নিয়ে আশ্রয়ণ প্রকল্পের বারান্দায় রোদ-বৃষ্টি ও মশা-মাছির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন দুই পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার সদরের নেমতারা আশ্রয়ন প্রকল্পে গিয... বিস্তারিত
