কুড়িগ্রাম বিভাগের সর্বশেষ, গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ একসাথে পড়ুন।

অনলাইন ডেস্ক ►ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট ও প্রয়োজনীয় পানির গভীরতা ফিরে এলেও কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল এখনো বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াতকারী যাত্রী, পণ্যবাহী যানবাহনের চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। নৌপথ প্রস্তুত থাকলেও ফেরির দেখা মিলছে না।তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট নাব্যতা সংকটের কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর নৌপথ সচল করতে গত ২৫... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা হয়েছিল ৫৫টি ভারতীয় চোরাই মুঠোফোন। পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এসব মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এনামুল হক ওরফে অন্তর (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।পুলিশের ভাষ্য, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসাদম... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রিয় দল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন না করার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই যুবক। পরাজয়ের হতাশা প্রকাশ করতে তারা মাথা ন্যাড়া করেন। রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী প্রতিবাদ ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।সোমবার(২০জুলাই) র... বিস্তারিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি►কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতরা হলেন-দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী... বিস্তারিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাজারহাট উপজেলা পরিষদে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সারা দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শু... বিস্তারিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ► ভারতের উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাতে উজানে বাঁধ ভাঙায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। তবে বর্তমানে তা কমতে শুরু করেছে। আর পানি কমায় তিস্তা নদীতে মাছ ধরার ধুম লেগেছে। জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। গতকাল সকাল থেকেই দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের উজানে মাছ ধরতে দেখা যায় জেলে ও নদীপাড়ের বাসিন্দাদের। সরেজমিনে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে রেল ও সড়ক সেতু এলাক... বিস্তারিত

কুড়িগ্রাম প্রতিনিধি ► কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সকল সেক্টরে ম্যাটস্ হতে পাশকৃত ডিএমএফ ডিগ্রীধারী ডিপ্লোমা চিকিৎসকদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও দ্রুত নিয়োগ বাস্তবায়ন, উচ্চ শিক্ষা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছে কুড়িগ্রামের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকবৃন্দ ও ম্যাটস্ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ আগষ্ট) সক... বিস্তারিত

কুড়িগ্রাম প্রতিনিধি► কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌর হল রুমে আজ শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় উত্তর ধরলা শ্রম কল্যান উপ-কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর ধরলা শ্রম কল্যান উপ-কমিটির সভাপতি বশির আহমেদ বাশির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি হাসান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন মো: মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক, উত্তর ধরলা শ্রম কল্যান উপ-... বিস্তারিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি► কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, প্রেসক্লাব রাজারহাট, বেসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর স্থাপিত জাতির জনকের ম্যুরালে উপজেলা প্রশাসনের... বিস্তারিত

কুড়িগ্রাম প্রতিনিধি► কুড়িগ্রামে শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮ টা থেকে শনিবার (১২ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৬ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি। আজ শনিবার (১২ আগস্ট) জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তার এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দে... বিস্তারিত
