প্রচ্ছদ গাইবান্ধা

গাইবান্ধা

গাইবান্ধা বিভাগের সর্বশেষ, গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ একসাথে পড়ুন।

গাইবান্ধায় রেশনিং দাবিতে ক্ষেতমজুর সমিতির সমাবেশ মিছিল

গাইবান্ধায় রেশনিং দাবিতে ক্ষেতমজুর সমিতির সমাবেশ মিছিল

নিজস্ব প্রতিবেদক ►বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির এক বর্ধিতসভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১নং রেল গেইট সিপিবি জেলা কার্যালয়ে জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় বর্ধিতসভা ও সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পরেশ কর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয়... বিস্তারিত

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

‎নিজস্ব প্রতিবেদক ►উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে অভিযোগ করে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। আজ শনিবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটে সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানান বক্তারা।‎ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি, জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির... বিস্তারিত

খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ: গাইবান্ধার চার প্রতিষ্ঠানকে জরিমানা

খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ: গাইবান্ধার চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ►গাইবান্ধায় উৎপাদিত খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।বিকেলে এসআরবি-১৩, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয়। শুক্রবার বিকেলে... বিস্তারিত

গাইবান্ধায় স্বেচ্ছাশ্রমে ঝিনিয়ার বিলে খাল খনন

গাইবান্ধায় স্বেচ্ছাশ্রমে ঝিনিয়ার বিলে খাল খনন

নিজস্ব প্রতিবেদক ►গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি দুই ইউনিয়নের শেষ সীমানা সংলগ্ন ৭৫নং রেলগেট এলাকার পাশে ঝিনিয়ার বিলে শুক্রবার সকাল ৯টার দিকে জনগণের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল খনন করা হয়েছে। খাল খনন কাজে প্রায় শতাধিক দুই ইউনিয়নের শতাধিক বিএনপি, জামায়াত, জমির মালিক ও সাধারণ জনগণ উৎসাহভাবে অংশ নেয়। জানা গেছে, সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি দুই ইউনিয়নের মাঝামাঝি ঝিনিয়ার বিলে প্রায় ৩০০ একর আবাদি... বিস্তারিত

ডেঙ্গু রোগে শনাক্ত হয়ে সুন্দরগঞ্জ হাসপাতালে ৪ রোগী

ডেঙ্গু রোগে শনাক্ত হয়ে সুন্দরগঞ্জ হাসপাতালে ৪ রোগী

নিজস্ব প্রতিবেদক ►গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ডেঙ্গুর রোগী। তারা হলেন আঙ্গুর মিয়া, কাজিউল ইসলাম, আল আমিন মিয়া ও ফুলমতি বেগম। তারা সবাই সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।হাসপাতাল সূত্রে জানা গেছে,... বিস্তারিত

সাঘাটায় শিশুকে ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

সাঘাটায় শিশুকে ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

বোনারপাড়া প্রতিনিধি ►গাইবান্ধার সাঘাটায় চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দুপুরে সাঘাটা পোস্ট অফিস মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শিশু নির্যাতনের ঘটনায় ক্ষোভ... বিস্তারিত

নানা সংকটে ভুগছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক

নানা সংকটে ভুগছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক

রফিকুল ইসলাম,গাইবান্ধা ►নানা সংকটে ভুগছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিকে চিকিৎসাসেবা। প্রতিষ্ঠানটির দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। জুনিয়র কনসালট্যান্ট, একজন মেডিকেল অফিসারও নেই। দুই মাস থেকে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। প্রশাসনিক কাজের জটিলতায় আটকে আছে হাসপাতালে কর্মরতদের বেতন।হাসপাতাল সূত্র জানায়, যক্ষারোগ চিকিৎসাগার (বক্ষব্যাধি ক্লিনিক)কে মোট স্টাফ থাকার... বিস্তারিত

তথ্য অধিকার আইন বিষয়ে গাইবান্ধা সরকারি কলেজে ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা

তথ্য অধিকার আইন বিষয়ে গাইবান্ধা সরকারি কলেজে ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক ►“তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি” এই প্রত্যয়ে গাইবান্ধা সরকারি কলেজে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে স্যাটেলাইট ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার আয়োজনে এবং ইয়েস ও গাইবান্ধা সরকারি কলেজের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক গাইবান্ধার সভাপতি আফ... বিস্তারিত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬জন পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬জন পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সঞ্জয় সাহা ►একটি দূর্ঘটনা সারাজীবন কান্নার কারন হয়ে যায়। সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের প্রতিযোগিতা, ওভার স্পিড, অনিয়ন্ত্রিত ও মোটরযান আইন উপেক্ষা করে যানবাহন চালানোর কারনে প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনা ঘটছে। এতে করে পঙ্গুত্বহীন সহ মৃত্যুবরণ করছে। ফলে অনেক সময় পরিবারের একমাত্র উপার্জনতম ব্যক্তি আহত হয়ে পড়ে থাকার কারনে একদিকে যেমন পরিবারের বোঝা হয়ে পড়ছে। অন্যদিকে দুর্ঘটনার শিকার ব্যক্তিরা দীর্ঘসময় ধরে... বিস্তারিত

ফুলছড়িতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

ফুলছড়িতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

ফুলছড়ি প্রতিনিধি ►শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ ও মতপার্থক্য নিরসনে গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফুলছড়ি প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আওতায় ফুলছড়ি উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল... বিস্তারিত

Loading