রংপুর বিভাগের সর্বশেষ, গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ একসাথে পড়ুন।

বগুড়া প্রতিনিধি ►বগুড়া শহরের স্টেশন রোড-সংলগ্ন চকবৃন্দাবন মৌজার বহুল আলোচিত রেলওয়ের প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত ও পুনঃখননে অভিযান চালিয়েছে বগুড়া সিটি করপোরেশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে জলাশয়ের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সীমানা নির্ধারণ ও মাটি অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম জানান, বগুড়া শহরের পরিধি বাড়লেও... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শাইলবাড়িসহ পার্শ্ববর্তী ভীমপুর ও ডাংগাপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে সরমংলা নদী। এ নদীর বুকে দাঁড়িয়ে আছে ৩৫ বছরের পুরোনো একটি জরাজীর্ণ সেতু। নদী পারাপারে স্থানীয় মানুষের একমাত্র ভরসা এই একটি সেতু। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ৯০ ফুট দৈর্ঘ্য, সাড়ে ৩ ফুট প্রস্থ এই সেতু দিয়ে চলাচল করে কিন্তু কার্যকর সংস্কার হয়নি। ফলে এক প্রকার বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ... বিস্তারিত

রংপুর প্রতিনিধি ►রংপুরে আইনজীবী সমিতিতে সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহকালে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি ও দৈনিক দাবানলের মহানগর প্রতিনিধি আলমগীর হোসেন অপু হেনস্থার শিকার হয়েছেন। এসময় আইনজীবীরা তাঁর ক্যামেরা কেড়ে নিয়ে এবং বুম মাটিতে ফেলে দেন। গতকাল মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি এই হেনস্থার শিকার। এ ঘটনার পরপরই সাংবাদিকরা সেখানে ছুটে যান এবং আইনজীবী স... বিস্তারিত

কাউনিয়া প্রতিনিধি ►রংপুর জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে প্রায় ৩০০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা নিম্নআয়ের মানুষের মধ্যে এ সহায়তা স্বস্তি এনে দিয়েছে... বিস্তারিত

পিআইডি, রংপুর ►দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে। শনিবার (৫ই সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউন... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদা... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►চারজনেরই মোবাইল ফোন বন্ধ। বাড়িতে সাড়া নেই, ভেতর থেকে আসছিল পচা দুর্গন্ধ। স্বজনেরা খুঁজতে এসে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে দেখেন, ঘরে-ছাদে পড়ে আছে পরিবারের চার সদস্যের মরদেহ। পুলিশের ধারণা, তিন-চার দিন আগে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে। রংপুর নগরীর মাছুয়াপাড়া মন্দির এলাকায় একটি বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাশগুলো উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►রংপুরের পীরগাছায় দুই আমেরিকাপ্রবাসী ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, লুট হওয়া মালামালের মূল্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে আমেরিকাপ্রবাসী ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ►রংপুরে সাহিত্যচর্চার নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর আয়োজনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি রংপুর এ দিনব্যাপী ‘লেখালেখি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ কাজী মোঃ জুননুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের অধ্যক্ষ অধ্যাপক ড. এআইএম মুসা। অনুষ্ঠানে সম্মান... বিস্তারিত

আসলাম খান, কাউনিয়া ►রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারি রাস্তার কোল ঘেঁষে নিয়মবহির্ভূতভাবে গভীর পুকুর খনন করে মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। পুকুর খননের ফলে রাস্তার দুই ধারে ধস নেমে তা বিলীন হতে বসেছে। এতে চরম ভোগান্তি ও ঝুঁকিতে পড়েছেন স্থানীয় শত শত পথচারী। উপজেলার ৩ নম্বর কুর্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দঘাট গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চান্দঘাট গ্রামের... বিস্তারিত
