শিক্ষা বিভাগের সর্বশেষ, গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ একসাথে পড়ুন।

অনলাইন ডেস্ক ►২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ লক্ষ্যে দেশের চার বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে পৃথক চারটি উপ-কমিটি গঠন করেছিল প্রশাসন। তবে সময়সূচি ও কেন্দ্র ব্যবস্থাপনাসহ বিভিন্ন জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষেও বিভাগীয় শ... বিস্তারিত

সাঘাটা প্রতিনিধি ►গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে চরম অচলাবস্থা। কোথাও শিক্ষক অনুপস্থিত, কোথাও অনিয়মিত পাঠদান; আবার কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নেমেছে হাতেগোনা কয়েকজনে। এতে সরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা হারাচ্ছেন অভিভাবকরা। উপজেলার শিমুলবাড়িয়া, চকচকিয়া, জালালতাইড়, গারামারা, গারামারা সিপি ও পাতিলবাড়ীসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি অত্যন্ত কম।... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ►এক হাতে স্বপ্ন, অন্য হাতে সীমাবদ্ধতার হিসাব এভাবেই পথ চলছিল গাইবান্ধার একদল মেধাবী শিক্ষার্থীর। পরীক্ষার খাতায় মেধার স্বাক্ষর থাকলেও পরিবারের আর্থিক বাস্তবতা অনেকের উচ্চশিক্ষার পথকে অনিশ্চিত করে তুলেছিল। কারও বাবা স্বল্প আয়ের চাকরি করেন, কারও পরিবারে একাধিক সন্তানের পড়াশোনার ব্যয়, আবার কারও সংসারে নিত্যদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয়। তবু থেমে যায়নি তাদের স্বপ্ন। তারা বিশ্বা... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►সব মাদরাসার শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। নতুন নির্দেশনা অনুসারে, মাদরাসার সব শিক্ষার্থীর শারীরিক শাস্তি পুরোপুরি নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে দেশের ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও অধিভুক্ত মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২০ স... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি নিশ্চিত করতে পারবেন। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে।এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত চূড়ান্ত ফলে শিক্ষার্থীরা জানতে পে... বিস্তারিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ ►নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি, বইপড়া ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অত্র এলাকার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় এ-ক্যাটাগরিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং বি-ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি হতে দশম... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বিশ্ববিদ্যালয় বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় র্যাঙ্কিংয়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের সময় শুধু র্যাঙ্কিং দেখা উচিত নয়। এর পেছনের তথ্যও বিশ্লেষণ করা প্রয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য, সুনাম এবং ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে জানিয়েছেন কিউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসিকা টার্নার। তিনি বলেন, ‘র্যাঙ্কিং থেকে অনেক কিছু জানাযায়, তবে শুধ... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমানো হয়েছে। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে তাত্ত্বিক পত্রপ্রতি ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী- আগামী বছরের ১৯ মার্চ এ পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার গুচ্ছ ভর্তি কমিটির এক সভায় এ তারিখ নির্ধারণ হয়। সভা শেষে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম-আহবায়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান।তিনি জানান, ‘বি’... বিস্তারিত

উজ্জল চক্রবর্ত্তী ►গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ২০২৫ সালের জুনিয়র বৃত্তি এবং ২০২৬সালের এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমানের স... বিস্তারিত
