Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অবৈধ বালু উত্তোলনের ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস

অবৈধ বালু উত্তোলনের ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গতকাল বুধবার  বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জ  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান  গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পলাশের পয়েন্ট এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তমের পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনস্থলে  অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ড্রেজার মেশিন নদীতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad