Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

অভিনেত্রী ববির বাসায় দুঃসাহসিক চুরি: খোয়া গেল ৮৫ লাখ টাকার সম্পদ

অভিনেত্রী ববির বাসায় দুঃসাহসিক চুরি: খোয়া গেল ৮৫ লাখ টাকার সম্পদ

অনলাইন ডেস্ক ►

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতার নিজস্ব ফ্ল্যাটে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) দিনের কোনো এক সময় বাসার গ্রিল কেটে র্দুবৃত্তরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে।

জানা গেছে, ববির মা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন এবং তার বোনেরা অস্ট্রেলিয়ায় থাকেন। সেই সুযোগে ববি তার ফ্ল্যাটে একাই ছিলেন। গত ২৫ মে একটি নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজে তিনি বাইরে যান। এরপর মঙ্গলবার রাতে বাসার গৃহপরিচারিকা ফোন করে তাকে চুরির বিষয়টি জানান। শুটিং স্পট থেকে দ্রুত বাসায় ফিরে ববি দেখতে পান, তার শোবার ঘরের আলমারি তছনছ করা। জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢুকেছিল।

প্রাথমিক হিসাবে দেখা গেছে, প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার সম্পদ খোয়া গেছে। এর মধ্যে রয়েছে ৩০ লাখ টাকা মূল্যের ৫ জোড়া স্বর্ণের চুড়ি, ১০ লাখ টাকার ৭ জোড়া কানের দুল, ৩ লাখ টাকার ৩টি নেকলেস, ২৮ লাখ টাকার ১২টি স্বর্ণের চেইন, ২ লাখ টাকার ৮টি লকেট, আড়াই লাখ টাকার ৭টি ডায়মন্ডের নাকফুল, ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫টি দামি হাতঘড়ি এবং ড্রয়ারে থাকা নগদ ৬ লাখ টাকা। এ ঘটনায় ববি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাফরুল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং চোর শনাক্তের চেষ্টা চলছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad