Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাত নম্বরে বাংলাদেশ নারী দল

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাত নম্বরে বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক►

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারীদের এক বড় সাফল্যের খবর দিয়েছে আইসিসি। বার্ষিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগ্রেসরা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩, যেখানে পাকিস্তানের পয়েন্ট ৭২। গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই বাংলাদেশের এই উন্নতি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যান্য ফরম্যাটেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে যথারীতি অস্ট্রেলিয়া তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, আর ভারত তিন নম্বরে উঠে এসেছে। নারীদের ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করে আছে। আয়ারল্যান্ড পর্যাপ্ত ম্যাচ না খেলায় সাময়িকভাবে তালিকা থেকে বাদ পড়লেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নারী দলের উন্নতি নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য এক নতুন উদ্দীপনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad