Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আগামী মাসে রূপপুর থেকে আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আগামী মাসে রূপপুর থেকে আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

অনলাইন ডেস্ক ►

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যেই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানিয়েছেন, প্রকল্পটির কারিগরি দিকগুলো দ্রুত সম্পন্ন করতে বর্তমানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে একটি যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনাও জানানো হয়েছে। আগামী নভেম্বরে আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়টি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যালোচনা করছে। তিনি আরও উল্লেখ করেন যে, রাশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া, সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে, যা কৃষি, মৎস্য ও জাহাজ নির্মাণ খাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলেছে।

অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি একই দিনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো-২০২৭’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ সংশ্লিষ্ট দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad