Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী ফুটবল দল, লক্ষ্য এখন ভারতকে হারানো

আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী ফুটবল দল, লক্ষ্য এখন ভারতকে হারানো

অনলাইন ডেস্ক ►

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করার পর থেকেই ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ ও ভারত-উভয় দলের খেলোয়াড়রাই। গতকাল গোয়ার প্লানেট হলিউড বিচ রিসোর্টে সময় কাটিয়েছেন ফুটবলাররা। দুপুরের খাবারের পর হালকা রিকভারি সেশনে অংশ নেন ঋতুপর্ণা চাকমা ও আনিকা রানিয়ারা।

দলের সার্বিক অবস্থা নিয়ে সহকারী কোচ আবুল হোসেন জানান, সতীর্থ শিউলি আজিমের মায়ের মৃত্যুশোক সামলে মেয়েরা এখন মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। নেপালকে হারানোর পর দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে। ফাইনাল ম্যাচ নিয়ে আবুল হোসেন বলেন, দুই দলের জন্যই জয়ের সম্ভাবনা সমান (৫০-৫০)। ফাইনাল যেকোনো দিকে মোড় নিতে পারে। তবে আমরা আমাদের এই আত্মবিশ্বাস ধরে রেখে ভারতকে হারানোর লক্ষ্যেই মাঠে নামব। আগামীকাল সন্ধ্যা ৭টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad