Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ঈদের দিনে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ প্রাণহানি

ঈদের দিনে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ প্রাণহানি

অনলাইন ডেস্ক ►

পবিত্র ঈদুল আজহার দিনে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক ব্রেক করলে বাসটি সড়কের ওপর আছড়ে পড়ে এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 

নিহতদের মধ্যে বাগেরহাটের শয়ন ঢালী (২০), পিরোজপুরের খাদিজা খাতুন (৩৫) ও মো. সোহাগের (৩৭) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের মধ্যে একজন ১২ বছরের শিশু। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের গোপালগঞ্জ মেডিকেল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad