Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উৎপাদনশীলতা বৃদ্ধিতে দক্ষতা ও প্রযুক্তির সমন্বয়ের আহ্বান

উৎপাদনশীলতা বৃদ্ধিতে দক্ষতা ও প্রযুক্তির সমন্বয়ের আহ্বান

পিআইডি, রংপুর ►
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস, ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার (২রা অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পণ্য বাজারজাতকরণ ও বিপণনে উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। এছাড়াও উদ্যোক্তাদের সহায়তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। ক্ষুদ্রঋণ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এক্ষেত্রে   বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) অগ্রণী ভূমিকা পালন করছে।

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকারি প্রশিক্ষণ কার্যক্রমের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ড্রাইভিংসহ বিভিন্ন ধরনের কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ রয়েছে। যুবদের এসব সুযোগ খুঁজে বের করে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

ট্রেড লাইসেন্স ও কর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। এতে আপনাদের সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে। কিন্তু সুদূরপ্রসারী চিন্তা করলে দেখা যাবে, এই নবায়নের আদায়কৃত করের অর্থ দিয়ে আমরা সবাই বিভিন্নভাবে উপকৃত হই। সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকিও দিয়ে থাকে।’ উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে মেলা আয়োজনের উদ্যোগের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা আরও একটি মেলা করার কথা ভাবছি।

সভায় উদ্যোক্তারা উৎপাদন, বাজারজাতকরণ ও ঋণপ্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad