Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের

অনলাইন ডেস্ক ►
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরা ও প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে সব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। পাশাপাশি কেন্দ্রের সিসিটিভি সংক্রান্ত তথ্য ও ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠাতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জুনের মধ্যে controller@dhakaeducationboard.gov.bd ই-মেইল ঠিকানায় সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড ও ডিভাইসের সিরিয়াল নম্বর পাঠাতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র গ্রহণে নিয়োজিত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরও জমা দিতে হবে।

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad