
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সাঘাটা উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্কুলভিত্তিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ১৭৬ জন শিক্ষার্থী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করে। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের অপ্টোমেট্রিস্ট মো: মিজানুর রহমান।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩১ জন দরিদ্র শিক্ষার্থীকে চোখের চিকিৎসার জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং ১২ জন শিক্ষার্থীকে দৃষ্টি সমস্যার কারণে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
জার্মানভিত্তিক সংস্থা আন্ধেরী হিলফের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত এ ক্যাম্পে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা পারভিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।