Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

ওটিটিতে ফিরছেন অপূর্ব-বিন্দু: আসছে নতুন ওয়েব সিরিজ হেডলাইন

ওটিটিতে ফিরছেন অপূর্ব-বিন্দু: আসছে নতুন ওয়েব সিরিজ হেডলাইন

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ বিরতির পর ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও আফসান আরা বিন্দু আবারও এক হচ্ছেন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আগামী ২৫ জুন মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ হেডলাইন। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

পোস্টার প্রকাশের মাধ্যমে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এতে অপূর্ব ও ইয়াশ রোহানকে অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে, যারা কোনো এক গোপন ও চাঞ্চল্যকর সত্য উদ্ঘাটনে মরিয়া। সাংবাদিকদের অনুসন্ধানের আড়ালে এটি মূলত একটি পারিবারিক ড্রামা বলে জানিয়েছেন নির্মাতা। সর্বশেষ ২০২৪ সালে ওটিটিতে কাজ করেছিলেন অপূর্ব। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর বিন্দুকে পুনরায় অভিনয়ে ফিরে পেতে ভক্তদের মাঝে বেশ উত্তেজনা বিরাজ করছে। সিরিজে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিনসহ অন্যান্য তারকারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad