Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

কাউনিয়ায় অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

কাউনিয়ায় অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

কাউনিয়া প্রতিনিধি ►
রংপুর জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে প্রায় ৩০০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত  ত্রাণ বিতরণ কর্মসূচিতে বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা নিম্নআয়ের মানুষের মধ্যে এ সহায়তা স্বস্তি এনে দিয়েছে বলে জানান উপকারভোগীরা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম দারদা  এ সময় আরো  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেকেন্দার আলী বি,এস,সি, বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উকিল মিয়া, রংপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়াজেদুল হক রুবেল, প্রশাসনিক কর্মকর্তা মো. মুক্তাল হোসেন এবং জেলা পরিষদের প্রশাসকের সিএ রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা।

ত্রাণ পেয়ে বালাপাড়া ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষ জেলা পরিষদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কর্মহীন ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাড়তি দামের কারণে অসহায় পরিবারগুলোর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজস্ব তহবিলের অর্থায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad