Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে আসছে ‘কৃষি কানেক্ট’ অ্যাপ

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে আসছে ‘কৃষি কানেক্ট’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক ►
কৃষকের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে ‘কৃষি কানেক্ট’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এই অ্যাপের মাধ্যমে কৃষক নিজেই অনলাইনে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস, সরকারি ভর্তুকিসহ কৃষি-সংক্রান্ত বিভিন্ন তথ্যও পাওয়া যাবে অ্যাপটিতে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা সভাপতি হোসনে আরা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।

সভায় জানানো হয়, ‘কৃষি কানেক্ট’ অ্যাপের মাধ্যমে কৃষক তার উৎপাদিত পণ্যের তথ্য অনলাইনে প্রকাশ করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন। এতে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। অ্যাপটিতে কৃষকদের জন্য আবহাওয়ার পূর্বাভাস, সরকারি ভর্তুকি ও কৃষি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি কৃষকদের পারিবারিক ও আর্থিক উন্নয়নে সহায়তার পরিকল্পনাও রয়েছে। কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

প্রাথমিক পর্যায়ে গাইবান্ধার ১২০ জন কৃষককে নিয়ে ‘কৃষি কানেক্ট’-এর কার্যক্রম শুরু করা হচ্ছে। বর্তমানে অ্যাপটির কার্যক্রম পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে আরও কৃষককে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ‘কৃষি কানেক্ট’ ভূমিকা রাখতে পারে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad