Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

কোটি টাকার ব্রিজে নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ

কোটি টাকার ব্রিজে নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের খালের ওপর নির্মিত ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসি। ব্রিজের নির্মাণ কাজ শেষে ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়ারা আপাতত চলাচলের জন্য ব্যক্তি উদ্যোগে বাঁশের টার বা চড়াট স্থাপন করে অত্যন্ত ঝুকি নিয়ে চলাচল করছেন। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রসুতি নারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ফুল মিয়া বলেন, ব্রিজটি নির্মাণের শুরু থেকেই অনিয়ম চলে আসছে। ব্রিজ নির্মাণ কালিন সময় সর্বসাধারনের চলাচলের জন্য বাইপাস সড়ক নির্মাণের বিধান রয়েছে। অথচ তা করা হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা প্রকল্প বাস্তরায়ন কর্মকর্তা মিলে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে ব্রিজের কাজ শেষ করেছেন। বর্তমানে এলাকাবাসী চরম বিপাকে পড়েছেন। অনেকে নৌকা দিয়ে পারাপার করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গাইবান্ধার রামিম এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রিজটির নির্মাণ কাজ করেন। এতে ব্যয় হয়েছে এক কোটি এক লাখ টাকা। ব্রিজটি নির্মাণের সময়কাল ছিল গত ৩০ জুন পর্যন্ত। পথচারী ফরমান আলী বলেন, ব্রিজটির নির্মাণ কাজ শুরুর পর থেকে এলাকাবাসী অতিকষ্ট করে চলাচল করে আসছেন। বর্তমানে ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচল একবারেই বন্ধ হয়ে গেছে। আগে ব্রিজের নিচ দিয়ে চলাচল করার পরিবেশ ছিল। এখন পানি হওয়ায় চলাচল করা সম্ভাব হচ্ছে না। বাঁশের টার দিয়ে কোনমতে কষ্ট করে ঝুঁকি নিয়ে শুধুমাত্র পায়ে হেটে চলাচল করা যাচ্ছে। দ্রুত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান তিনি।

ঠিকাদার জিয়ারুল ইসলাম বলেন, নির্মাণ কাজ শেষ হতে না হতেই টানা ভারী বৃষ্টি-বাদল শুরু হয়েছে। খালটি পানিতে ভরে যাওয়ায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভাব হয়নি। তাছাড়া ওই এলাকার কোথাও মাটি পাওয়ায় যাচ্ছে না। এ অবস্থায় বাইর থেকে মাটি নিয়ে আসা যাচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, বন্যার কারনে মাটি না পাওয়ায় সংযোগ করা নির্মাণ করা যাচ্ছে না। ট্র্যাকযোগে বাইর থেকে বর্ষাকালে মাটি নেয়া সম্ভাব না। মানুষের চলাচলের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad