Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উপকরণসহ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উপকরণসহ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, আদিবাসী নেত্রী এমিলি হেমব্রম প্রমুখ। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৭টি বাইসাইকেল এবং প্রাথমিক পর্যায়ে ৫৮ জন, মাধ্যমিক পর্যায়ে ৩৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ হিসেবে ২টি রিকশা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad