Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধাসহ তিন জেলার ডিসি প্রত্যাহার

গাইবান্ধাসহ তিন জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক ►
গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে তাঁদের নিজ নিজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ছাড়াও নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার পরবর্তী কর্মস্থল বা পদায়ন সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। পৃথক আদেশের মাধ্যমে তাঁর পরবর্তী পদায়নের বিষয়টি জানানো হবে।

উল্লেখ্য গত বছরের ১৩ নভেম্বর গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মাসুদুর রহমান মোল্লা। এর আগে, ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad