Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় এবার ২২হাজার ৭৪৮ জন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী

গাইবান্ধায় এবার ২২হাজার ৭৪৮ জন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক ►
আজ ০২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবার গাইবান্ধা জেলায় মোট ৫০ কেন্দ্রে ২২ হাজার ৭শত ৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৩০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ২৮৫জন, এইচএসসি (বিএম/ বিএমটি), এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন-কমার্স ১৪ টি কেন্দ্র থেকে ৪ হাজার ৮শত ৫৫ জন এবং আলিম পরীক্ষায় ৬টি কেন্দ্র থেকে ১ হাজার ৬০৮ জন।

এইচএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৪টি কেন্দ্র থেকে ৩ হাজার ১শত ৭৭জন, সুন্দরগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্র থেকে ২ হাজার ৬শত ৮৫ জন, সাদুল্যাপুর উপজেলার ৪টি কেন্দ্র থেকে ১ হাজার ৮শত ৩৪ জন, গোবিন্দগঞ্জ উপজেলার ৮টি কেন্দ্র থেকে ৩ হাজার ৭শত ৫৯ জন, সাঘাটা উপজেলার ২টি কেন্দ্রে ১ হাজার ৯৯ জন,পলাশবাড়ী উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ৩শত ৮৪ জন ও ফুলছড়ি উপজেলার মোট ৪টি কেন্দ্রে ২ হাজার ২শত ৪৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে বলে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়। এছাড়া আলিম পরীক্ষার ৬টি কেন্দ্রে ১হাজার ৬০৮ জন, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন-কমার্স ১৪টি কেন্দ্রে মোট ৪ হাজার ৮শত ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান বলেন, জেলায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসক কার্যালয় থেকে ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad