Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে তিন শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিস্কার

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে তিন শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিনিধি

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি শাখার ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলার ধর্মপুর এসআইডি স্কুল ও কারিগরি কলেজ কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষক ও অসাদুপায় অবলম্বনের জন্য দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির নেতৃত্বে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান ও সহকারি জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ওই তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে বহিস্কার করেন। বহিস্কৃত শিক্ষকরা হচ্ছেন ধর্মপুর এসআইডি স্কুল ও কারিগরি কলেজের গণিত শিক্ষক রেজাউল করিম, 

মৌজামালিবাড়ি ভোকেশনাল স্কুল ও বিএম কলেজের ইংরেজি শিক্ষক মো. আমিনুল ইসলাম ও কম্পিউটার প্রদর্শক মো. আল আমিন মিয়া এবং বহিস্কৃত শিক্ষার্থী দুইজন হচ্ছে বাজারপাড়া কারিগরি স্কুল ও বিএম কলেজের। উল্লেখ্য, গাইবান্ধা জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার মোট ৬৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৪ হাজার ৫শত ২৭ জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad