Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও র‌্যালি

গাইবান্ধায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক ►
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ। আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল ও মৎস্য উদ্যোক্তা সাদেকুল ইসলাম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা সভাপতি শামীম আহমেদ পলাশসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্য উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারজান সরকার।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা পৌর পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad