
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ রোববার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। নবাগত গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন প্রথম এই সভায় যোগদান করেন। এসময় জেলা প্রশাসক নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় সাত উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এই অবস্থা ধরে রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভয় শিশু ও নারী পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন এবং যানজট নিরসনে কতিপয় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ফোরলেন বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা আছে তা সমাধান করে অবশিষ্ঠ কাজ দ্রুত বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়।