Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল যুগে নাগরিক অংশগ্রহণ, তথ্যপ্রবাহ এবং সুশাসন নিশ্চিত করতে গাইবান্ধায় ‘ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা শহরের আর-রহমান হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই কর্মশালায় অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় । এসকেএস ফাউন্ডেশন এর ‘সুশীল’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তব্য রাখেন অ্যাকশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি ডেপুটি ম্যানেজার মৌসুমী বিশ্বাস এবং সিভিল সোসাইটি মোবিলাইজেশন প্রোগ্রাম অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ‘সুশীল’ প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মেহেদী হাসান, গাইবান্ধা সিএসও হাবের সভাপতি , ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খান এবং সাধারণ সম্পাদক , পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী প্রধান সুরুজ হক লিটনসহ বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। পাশাপাশি সিএসও প্রতিনিধিদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং ভুয়া তথ্য মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে তথ্য বিকৃতি, অনলাইন হয়রানি ও নিরাপত্তা ঝুঁকি ক্রমেই বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল সোসাইটি প্রতিনিধিদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad