Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় তীরের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠিত

গাইবান্ধায় তীরের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক ►

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২১ প্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর (টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ)। সংগঠনটির গাইবান্ধা সরকারি কলেজ শাখার বার্ষিক সাধারণ সভা সম্প্রতি দর্শন বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন। 

বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো: আবদুর রশিদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আ.ফ.ম. শহীদুর রহমান, তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা প্রমুখ। শেষে মিজবাহুল হককে সভাপতি ও ফরিদুল ইসলাম সৌরভকে সাধারণ সম্পাদক করে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad