Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ মামলায় মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। তবে, কোন যায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে বা সেখানে আসামি কীভাবে ছিলেন, তার সুনির্দিষ্ট কোনো তথ্যই জানাতে চায়নি সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

গ্রেপ্তার মোকলেসুর রহমান মুকুল সদ্য বহিষ্কৃত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মওলানার ছেলে ও রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসা তৃতীয় বর্ষের আল কুরআন বিভাগের ছাত্র ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad