
ক্রীড়া প্রতিবেদক ►
গাইবান্ধা জেলার প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ক্রীড়া শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে জেলা স্টেডিয়াম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও শহর বিএনপির সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ উদ্বোধন ঘোষণা করেন।
প্রাক্তন ফুটবলার ও রেফারি আব্দুল্লাহ আল মুতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রাক্তন ফুটবলার ও পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমিনুল ইসলাম রুবেল, ফুটবলার আশরাফুল ইসলাম আসাদ, আব্দুল হান্নান, হিরু হক্কানি, ফুটবল কোচ মোঃ মহির উদ্দিন, মেহফুজ করিম মিলন, প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নতুন বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রাক্তন খেলোয়াড় ও রেফারি প্রভাষক দেবাশীষ চক্রবর্তী দেবু।