Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১০-২০২২, সময়ঃ বিকাল ০৫:৫১
  • ২৪১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. অলিউর রমানের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা পরিষদের নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মাহবুবার রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদকসহ বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। 

সভায় জেলা সদর হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু ও সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু রয়েছে। এছাড়া হাসপাতালে ১১২ জন গর্ভবর্তী মায়ের ডেলিভারী করা হয়েছে। ২৬ ধর্ষিতার পরীক্ষা ও ৯টি অপমৃত্যুর পোস্টমর্টেম করা হয়েছে। চরাঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ের মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করার জন্য আহবান জানান।

গাইবান্ধা জেলা সদর উপজেলার গোঘাট ও সুন্দরগঞ্জ উপজেলার খানাবাড়ি পার্শ্ববর্তী এলাকার যমুনা নদীর ডানতীরে রক্ষা প্রকল্পের অগ্রগতি, গাইবান্ধা ফোরলেনের অসমাপ্ত কাজ দ্রæত সম্পন্ন, বাল্য বিবাহ রোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad