Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গানাসাস এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান

গানাসাস এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা তথা উত্তরের ঐতিহ্যবাহী শতবর্ষী নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিষ্ঠান ‘গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ শনিবার সন্ধ্যায় সংস্থার নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাবেক সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত কার্যকরী সভাপতি অ্যাডভোকেট এ কে এম হানিফ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম। বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল। প্রধান অতিথি নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান এবং তাদের উত্তরীয় পরিয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চুনি ইসলাম, সোমা সেন, হুমায়ুন কবির, জাহিদ হাসান সবুজ, তৃপ্তি রানী ও সুমনা। শিল্পীদের সাথে যন্ত্রসংগীতে ছিলেন তবলায় জাকির খান, প্যাডে রাগিব হাসান সন্তু ও কি বোর্ডে আরিফ হোসেন। এছাড়াও দলীয় নৃত্য পরিবেশন করা হয় ফাহিম আকন্দের পরিচালনায়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী অমিতাভ দাশ হিমুন এবং নাটকের সংলাপ উপস্থাপন করেন আলাল আহমেদ। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের উপস্থাপনা করেন গানাসাস এর অন্যতম সদস্য ও সমাজকর্মী শফিকুল ইসলাম রুবেল। উল্লেখ্য গত ১৪ নভেম্বর গানাসাস এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad