Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

অনলাইন ডেস্ক ►
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার দিবাগত রাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে পরিকল্পিত বলেও অভিযোগ করেছেন এই অভিনেত্রী। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি।

এ সময় অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে এর দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরীমনি বলেন, অনুষ্ঠানে তাঁর পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।

পরীমনির অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতে পারেননি। এ জন্য থানায় ফোন করতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে বের হতে সহায়তা করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘গুলশান থানা-পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি বলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে? শিল্পীরা অনুষ্ঠানে এসে হেনস্তার শিকার হলে তার দায়িত্ব কে নেবে? তাঁর সঙ্গে কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি বসে কথা বলার আহ্বান জানান তিনি। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, একটা সমস্যা হয়েছিল। পরে পরীমনি চলে যান। আর কোনো ঝামেলা হয়নি।

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল জানিয়ে ওসি বলেন, রোববার ছিল এর শেষ দিন। পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন। এর আগে ৫ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। এর কয়েক দিনের ব্যবধানে গুলশানের অনুষ্ঠানে হট্টগোল ও গাড়িতে হামলার অভিযোগ করলেন তিনি। তবে তাঁর গাড়িটি অক্ষত দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad