Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে মো. মুজনু শেখ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আটিয়াতলা (ঘোনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজনু শেখ ওই এলাকার মো. জহুরুল শেখের ছেলে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, সেকেন্ড অফিসার মীর কায়েশ ও এসআই জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad