Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৫:৪৬
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে দরিদ্র সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ

গোবিন্দগঞ্জে দরিদ্র সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে শনিবার শুকর বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের আয়োজনে ঢাকার উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিডাব্লিউসিসিআই এর সহযোগিতায় এমপাওয়ারিং উইমেন উইথ স্কিল প্রমোটিং আর্টিশনাল ডাইভারসিটি ইনহান্সিং লাইভলিহুড প্রকল্প গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে চাঙ্গুরা গ্রামে  পিছিয়ে পড়া সাঁওতাল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে শুকর বিতরণ করে। সুবিধা বঞ্চিত ২০টি সাঁওতাল পরিবারকে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব শুকর বিতরণ করা হয়।

শুকর বিতরণকালে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রজেক্ট অফিসার রেশমা পারভিন, অবলম্বনের মৌসুমী আকতার, শিক্ষক আহাদুজ্জামান রিমু, আদিবাসী নেত্রী সাবিনা টুডু, ললিতা মুর্মু, অঞ্জনা সরেন প্রমুখ। বক্তরা বলেন সাঁওতালদের অর্থনৈতিক সংকট মূলত ভূমি বেদখল, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বনভূমি ধ্বংস এবং শিক্ষা-উদ্যোগের স্বল্পতার কারণে সৃষ্ট একটি দীর্ঘমেয়াদী সমস্যা। 

মহাজনদের ঋণ, জমিহীনতা, শিক্ষা-চিকিৎসায় অনগ্রসরতা এবং প্রচলিত জীবনধারা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারায় তারা চরম দারিদ্র্য ও প্রান্তিকতার মুখোমুখি হচ্ছে। এই শুকর পালনের মধ্য দিয়ে সাঁওতালদের জীবনমানের কিছুটা উন্নয়ন হবে বলে বক্তারা আশা করেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad