Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১২
  • ১৫৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে রোহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রোহান ওই গ্রামের রনি মিয়ার ছেলে।

স্বজনরা জানান, সঙ্গীদের সাথে খেলার সময় হঠাৎ রোহান পুকুরের পানিতে পড়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজার সময় পরিবারের সদস্যরা রোহানের মরদেহ দেখতে পান। 

উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad