Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ভয়াবহ যানজট: শহর এলাকা পার হতে সময় লাগছে দুই-তিন ঘন্টা

গোবিন্দগঞ্জে ভয়াবহ যানজট: শহর এলাকা পার হতে সময় লাগছে দুই-তিন ঘন্টা

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ ►

কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে স্মরণকালের ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। মাত্র ২ কিলোমিটার শহর এলাকা পারাপারে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা। যানবাহনের অতিরিক্ত চাপ এবং শহরের মধ্যেই গাড়ীতে যাত্রী তোলাসহ যত্রতত্র সিএনজি অটোরিক্সার ষ্ট্যান্ড থাকায় যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শহরবাসীর। যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও স্থানীয় ব্যবসায়িরা। 

গত কয়েকদিনের ছুটি শেষ হওয়ায় দিনরাত মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের এই সংখ্যা বৃদ্ধি পায়। যে কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে যাত্রী নিতে আসা যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এই যানবাহনগুলো গোবিন্দগঞ্জের পৌরশহরের বাইরে দ্রুতগতিতে আসলেও ফ্লাইওভারেব কাজ চলমান থাকায় এবং মহাসড়কের পাশেই অটোরিক্সা, সিএনজি, রিক্সার স্ট্যান্ড গড়ে ওঠায় এই যানবাহনগুলির গতি তুলনামূলক কমে আসছে। এতে সৃষ্টি হওয়া যানজট মূহুর্তে ছড়িয়ে পরছে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এবং বোয়ালিয়া পর্যন্ত।

গত ঈদের সময় ফ্লাইওভারের কাজ চলমান ছিল কিন্তু তখন তেমন যানজট ছিল না মানুষ নিবিঘ্নে বাড়ীতে আসা যাওয়া করেছে। এবারের ঈদে এই যানজট মুক্ত রাখতে প্রশাসনের অবহেলা ও পরিকল্পনার অভাব থাকায় এই পরিস্থিতর সৃষ্টি বলে মনে করছে স্থানীয় সচেতন মহল। 

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ রয়েছে শহরের মধ্যে থানা মোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর স্থাপিত সিএনজির কারণে সৃষ্টি যানজট নিত্যদিনের চিত্র। অতিতেও একাধিকবার আইন শৃংখলা কমিটির বৈঠকে এই সিএজি স্ট্যান্ড মহাসড়ক এলাকা থেকে সড়িয়ে থানার পশ্চিম পাশে^র্ স্থাপনের সিদ্ধান্ত থাকলেও তা করা হয় না। যে কারণে মহাসড়ক থেকে দিনাজপুরমুখী যানবাহন সিএনজির স্ট্যান্ডের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এ এখানে যানজট নিত্যদিনের চিত্র হলেও কর্তৃপক্ষ নিরব। এছাড়াও গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান গেটের পাশে মহাসড়কের ওপর অটোরিক্সার বিপদজ্জক স্ট্যান্ড হওয়ায় এলাকাটি অনেকটা দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিনত হয়েছে। 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, যানজট মুক্ত রাখতে পুলিশের কোনো অবহেলা নেই। আমরা রাতদিন কাজ করছি। কিন্ত এবার যানজটের চাপ বেশি থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারের কাজ শেষ হলে আগামী ঈদ থেকে এ সমস্যা থাকবে না।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad