Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঘোড়াঘাটে আদা চাষের আড়ালে গাজা চাষ

ঘোড়াঘাটে আদা চাষের আড়ালে গাজা চাষ

ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউপির শ্রীহরিবিহারি গ্রামে আবু তালেব (২৭) নামের এক যুবক দীর্ঘদিন থেকে আদা চাষের আড়ালে গাজা চাষ করে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে ওই গ্রামে এক অভিযান পরিচালনা করে।

পুলিশ আবু তালেবের বসতবাড়ি সংলগ্ন আদার জমি থেকে ২টি বিশাল সাইজের গাজা গাছ উদ্ধার করে ও নিজ বাড়ী থেকে আবু তালেবকে আটক করে।

ঘোড়াঘাট থানার ও,সি শহিদুল ইসলাম জানান,তার নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজি করা হয়েছে। আসামীকে সোমবার দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad