Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু

অনলাইন ডেস্ক ►

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে সারা দেশে অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলোও পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। 

আজ সোমবার সকাল ১০টা থেকে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad