Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

চাকরির টাকা ফেরত চাওয়ায় কাউনিয়ায় যুবকের ওপর নৃশংস হামলা, হাসপাতালে ভর্তি

চাকরির টাকা ফেরত চাওয়ায় কাউনিয়ায় যুবকের ওপর নৃশংস হামলা, হাসপাতালে ভর্তি

আসলাম খান, কাউনিয়া ►
রংপুরের কাউনিয়া উপজেলার গুলশান মোড় বাজারে চাকরির জন্য দেওয়া আড়াই লক্ষ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সুজিত কুমার রায় (৩৮) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গত ১৩ মে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগীর ভাতিজার চাকরির আশ্বাসে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সুজিতের ওপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারের।

হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত স্থানে ৪টি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা শ্রী অতুল চন্দ্র রায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানা-এ লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad