Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৩
  • ১০৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চিরিরবন্দরে ড্রেনে মিলল নারীর মরদেহ

চিরিরবন্দরে ড্রেনে মিলল নারীর মরদেহ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ অক্টোবর ) সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুর হাট ওয়েসিস স্কুলের পেছনে সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেনের নিচ  থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ওই নারী একই এলাকার আলম হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাণীরবন্দর হাট সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেনের ভিতরে  আলোর  মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে জানান।

খবর পেয়ে সকালে  চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে ময়না তদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad