Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

জমকালো আয়োজনে মাসব্যাপি দিনাজপুর বাণিজ্য মেলার উদ্বোধন

জমকালো আয়োজনে মাসব্যাপি দিনাজপুর বাণিজ্য মেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

মাসব্যাপি দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৯তম দিনাজপুর বাণিজ্য মেলা। শনিবার (২ মে) সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে, ফিতা কেটে এবং কবুতর অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণের মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তা তৈরি এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, মোঃ মনজুরুল ইসলাম এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক ও দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এবারের মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য, হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্যসহ নানা ধরনের স্টল স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad