Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

উজ্জল চক্রবর্ত্তী ►
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ২১ মে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মো. হারুনুর রশিদ। জেলা প্রশাসক তার বক্তব্যে বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, শুধু জেলায় নয় বিভাগে এবং জাতীয় পর্যায়েও অর্জিত বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হয়ে শিক্ষায় পর্যাপ্ত মনোনীবেশ করারও আহবান জানান।

প্রতিযোগিতার ১০৫টি ইভেন্টে সাত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন পলাশবাড়ী মিলন কুমার বর্মণ (বিদ্যালয়), প্রফেসর মো. হামিদ কলিম (কলেজ), মো. আব্দুল ওয়ারেছ (মাদরাসা), নওয়াব আলী প্রধান (কারিগরি শিক্ষা), শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা সরকারি কলেজ, শহরগছি আদর্শ ফাজিল (ডিগ্রী) মাদরাসা, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ (কারিগরি শিক্ষা), শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রাকিবুল আলম (বিদ্যালয়), ড. মিজানুর রহমান (কলেজ), মো. হুমাউন কবির (মাদরাসা), লিনা ইয়াসমিন (কারিগরি শিক্ষা),

শ্রেষ্ঠ শিক্ষার্থী রিফাত মাহমুদ (গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়), মাহবুব রব্বানী মিজান (গাইবান্ধা সরকারি কলেজ), মোছা. ওুবাইয়া আকতার তুবা (ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসা), উম্মে হাবিবা (সাঘাটা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া শ্রেষ্ঠ রোভার, স্কাউট, গার্ল- গাইড,রেঞ্জার, বিভিন্ন সঙ্গীত, আবৃত্তি, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad