Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬: নিবন্ধনের শেষ সময় ২ মে

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬: নিবন্ধনের শেষ সময় ২ মে

অনলাইন ডেস্ক►

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC)  ২০২৬’ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

নির্দেশনা অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন ও প্রচারণা কার্যক্রম আগামীকাল শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে সম্পন্ন করতে হবে। আগামী ১৬ মে দেশব্যাপী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব (প্রোগ্রামিং ও কুইজ) অনুষ্ঠিত হবে।

 আয়োজনের বিস্তারিত:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)  বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)--এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে হাইস্কুল, মাদরাসা, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

নিবন্ধন প্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীদের প্রতিযোগিতার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। মাউশি থেকে পাঠানো চিঠিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আইসিটি দক্ষতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রোগ্রামিং জনপ্রিয় করার লক্ষ্যে প্রতি বছর এই জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad