Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে নিয়ে বুধবার বিকালে জেলা কার্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।  জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত শহীদ পরিবার নিয়ে মতবিনিময় সভায় জুলাই বিপ্লবে গাইবান্ধার ৬ জন শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।

সভায় বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, মাওলানা সাইদুর রহমান, পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, শিবির সেক্রেটারি জনাব ফাহিম মন্ডল, জেলা শিবির অফিস সেক্রেটারি মিজানুর রহমান, মাছুম মিয়া, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জোবায়ের আলী, ফুলছড়ি উপজেলা জামায়াত সেক্রেটারি ক্বারী আমজাদ হোসাইন, সদর উপজেলা জামায়াত নেতা জনাব নুরুন্নবী সরকার প্রমূখ।

শহীদ পরিবারগণের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা মোছা: শাহিনা বেগম। তিনি বলেন, আমি আমার কলিজার টুকরা সন্তান সজলের স্বপ্ন পুরণ করবো ইনশাআল্লাহ। আজ শহীদদের নিয়ে অমর্যাদাকর কাজ করা হচ্ছে। আমি একজন বিপ্লবী সন্তানের মা। আমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো- এতে আমাকে যদি হাদীর মতো শহীদ হতে হয় তবুও পিছপা হবো না ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল করিম এমপি বলেন, আমরা জুলাই শহীদদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি হয়তো শহীদের পিতা হতে পারি নাই কিন্তু আমার সন্তানরাও বিপ্লবের সময় মাঠে ছিলো। আজ শহীদদের রক্তের বিনিময়ে আমরা এমপি হয়েছি। তাদের স্বপ্নের বাংলাদেশ গঠন করতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, নতুন প্রজন্মের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad