
নিজস্ব প্রতিনিধি ►
শনিবার সকল ১১টায় গানাসাস মিলনায়তনে জেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধার আয়োজনে জি এম চৌধুরী মিঠুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক সাংবাদিক গোবিন্দলাল দাস এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব মোস্তফা মনিরুজ্জামান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, রাজনীতিক জিয়াউল হক জনি, মোহাম্মদ আমিন, নাট্যকর্মী শাহানাজ আমিন মুন্নী, মো রফিক চৌধুরী, এ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পী,
নিশাত পারভীন বন্যা, সাংবাদিক দীপক কুমার পাল, আলহাজ্ব আব্দুল মোত্তালিব মন্ডল, আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জ্বল, বধ্যভূমি সংরক্ষণ কমিটি পলাশবাড়ী উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ আদিল নান্নু, এ্যাড. কাসেম ইয়াসবীর, পরমানন্দ দাস, ইয়াসমিন চৌধুরী, মানিকলাল সরকার, শফিকুল ইসলাম দেলোয়ার, রেজাউল করিম রেজা, রেজাউল করিম জুয়েল, সুনিল রবিদাস, সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, জি এম চৌধুরী মিঠু নানা ধরনের নাগরিক উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন এবং সামাজিক কর্মকান্ডে সারাজীবন নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বক্তারা আরো বলেন, জি এম চৌধুরী মিঠু সমাজের প্রয়োজন হয়ে উঠেছিলেন এবং তিনি তাঁর চিন্তা ও কাজে মানুষের কল্যাণ করছিলেন। তারা বলেন, জি এম চৌধুরী মিঠু যেমনি ছিলেন সংগ্রামী ও প্রতিবাদী মানুষ তেমনি ছিলেন গণমানুষের কল্যাণের কাজে নিবেদিত প্রাণ। বক্তারা বলেন, জেলার প্রধান বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন তারা।