Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল

জোবায়ের আলী ►

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

স্থানীয় শহীদ মিনার পৌরপার্কে ১১ দলীয় জোটের আহ্বায়ক জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি, জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি, সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, শিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কারজাভী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জামায়াতের শহর আমির অধ্যাপক ফেরদৌস আলম, ৭ উপজেলার আমির গণ, এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুঁদিসহ ১১ দলীয় জোটের অনন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad