Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জেলা জুড়ে কৃষকদের কপালে দুশ্চিন্তার ছাপ ?

জেলা জুড়ে কৃষকদের কপালে দুশ্চিন্তার ছাপ ?

তাজুল ইসলাম রেজা ►
সাদুল্লাপুর ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে গাইবান্ধার মাঠে কেটে রাখা পাকা ধান ভিজে গেছে। দেখা দিয়েছে চারা গজানো ও খড় পচে যাওয়ার আশঙ্কা। ক্ষেতে দাঁড়িয়ে থাকা আমন ধান কোথাও কোথাও মাটিতে নুয়ে পড়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা, ভুট্টা, আলু, শাকসবজি ও গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত। এছাড়া আলু চাষ নিয়েও ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব কারণে জেলা জুড়ে কৃষকদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ। গতকাল মঙ্গলবার গাইবান্ধার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে গত সোমবার দুপুরের পর আকাশে সূর্য়ের দেখা মেলায় মাঠে কেটে রাখা ভিজে ধান ও সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত দেখা গেছে কৃষকদের।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে জানা যায়, চলতি বছর জেলায় ১ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে ৪২ হাজার ৯২৯ হেক্টর জমির ধান কাটা হয়েছে। তার মধ্যে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় ১৯ হাজার হেক্টর জমির কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজছে। এছাড়া এ বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪০৬ হেক্টর। এরমধ্যে আলু রোপণ করা হয়েছে ১ হাজার ৩৯৮ হেক্টর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান জানান, বৃষ্টিতে জেলায় ৪৯৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

এর মধ্যে আমন ধান ২২৪ হেক্টর, শাকসবজি ৭৭ হেক্টর, গ্রীষ্মকালীন পেঁয়াজ ৭৩ হেক্টর, সরিষা ৬১ হেক্টর, ভুট্টা ২ হেক্টর ও আলু ৬২ হেক্টর। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১৩ হেক্টর, সাদুল্লাপুরে ১৯ হেক্টর, পলাশবাড়ীতে ২২১ হেক্টর, গোবিন্দগঞ্জে ৭৭ হেক্টর, সুন্দরগঞ্জে ৭৭ হেক্টর, সাঘাটায় ১০৫ হেক্টর ও ফুলছড়িতে ৭ হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামের কৃষক মো. ফজলু মিয়া বলেন, জমিতে কেটে রাখা ধান তিনদিন ধরে বৃষ্টিতে ভিজেছে। এ কারণে সেগুলো বাড়িতে নিতে পারেন নাই। ধান শুকাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এতে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অতিরিক্ত শ্রমিক ব্যয়ের বোঝাও বাড়ছে।

সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, শিম, মুলা, টমেটো, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেত পানি জমে গাছের গোড়া পচে যাওয়া ও ফলন ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামীতে আরও বৃষ্টি হলে এসব সবজি ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, নতুন করে বৃষ্টি না হলে ধানের বড় ধরনের ক্ষতি আর হবে না।

তবে শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বাড়বে। তিনি আরও বলেন, বৃষ্টির কারণে আলু চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু লাগানো সম্ভব। ইতিমধ্যে যেসব জমি প্রস্তুত করা হয়েছে, বৃষ্টিতে সেগুলোরও তেমন ক্ষতি হবে না। তবে সবজি গাছের গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে ক্ষতি হতে পারে। এ জন্য জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad