Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শুরু

জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শুরু

জয়পুরহাট সংবাদদাতা ►
সম্প্রীতি অতি বৃষ্টির কারণে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপথ(সওজ) বিভাগ। এতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসার পাশাপাশি দুর্ভোগ কমে আসবে বলে করছেন সংশ্লিষ্টরা। সওজ সূত্রে জানা গেছে, ১৯ কিলোমিটারের জয়পুরহাট-হিলি সড়কটি গত এপ্রিল মাসে বড় ধরনের সংস্কার ও কার্পেটিং করা হয়।

২ কোটি ৬৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অতি বৃষ্টির কারণে পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে কিছুটা কার্পেটিং ক্ষতিগ্রস্থ হয়। তবে সওজ বিভাগ দ্রুত বিষয়টি তদারকি করে ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছরের দায়বদ্ধতার কথা মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে গত রবিবার থেকে ক্ষতিগ্রস্থ অংশে নতুন করে পাথর ও পিচ দিয়ে সড়কটি পুরোপুরি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। তারা জানিয়েছেন, অতি বৃষ্টির কারণেই মূলত এই ক্ষতি হয়েছে, তবে দ্রুত মেরামতের মাধ্যমে সড়কটি আগের চেয়েও টেকসই করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্থ স্থানে পুরোদমে মেরামত কাজ চলছে। স্থানীয় কয়েকজন দোকানি জানান, বৃষ্টির পর সড়ক থেকে কিছু পিচ উঠে গেলেও এখন নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে, যা জনদুর্ভোগ কমে আসবে বলে আশা করছেন তারা। যানবাহনগুলোও এখন নিরাপদে এবং ধীরে ধীরে মেরামত কাজ এড়িয়ে চলাচল করছে। সওজের শ্রমিক ও ঠিকাদারের কর্মীরা ভারী যন্ত্রপাতি ও উপাদান ব্যবহার করে ক্ষতিগ্রস্থ অংশগুলো দ্রুত মেরামত করছেন।

জয়পুরহাটের সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খাঁন জানান, বৃষ্টির কারণে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলেও, তারা ঠিকাদারকে দ্রুত মেরামতের কাজে হাতি দিয়েছেন। এই মেরামতের পর সড়কটি অনেক দীর্ঘস্থায়ী ও নিরাপদ হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad