Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

টাঙ্গাইলে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ২ জন নিহত, আহতদের অবস্থা আশঙ্কাজনক

 টাঙ্গাইলে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ২ জন নিহত, আহতদের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক ►

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে এক মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ মে) সকালের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা সেতুগামী একটি দ্রুতগামী ট্রাক রাবনা বাইপাস ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাক ও পিকআপের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ এবং উদ্ধারকাজ শুরু করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad