Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক ►

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। রাজধানী ঢাকাসহ ১৬ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত কার্যকর বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা এই সতর্কবার্তার আওতায় উল্লিখিত এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad