Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

তামিল রাজনীতির নয়া সমীকরণ: ভাইরাল তৃষা কৃষ্ণানের ২২ বছর আগের ভিডিও

তামিল রাজনীতির নয়া সমীকরণ: ভাইরাল তৃষা কৃষ্ণানের ২২ বছর আগের ভিডিও

অনলাইন ডেস্ক ►

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান কি তবে রাজনীতিতে আসছেন? অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’-র সাম্প্রতিক সাফল্যের মাঝে তৃষার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ২০০৪ সালের সেই ভিডিওতে তৃষাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা যায় যে, তিনি আগামী এক দশকের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। 

বর্তমানে যখন অভিনেতা বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন, তখন তৃষার এই ভিডিও ভক্তদের মধ্যে নতুন জল্পনা তৈরি করেছে। বিশেষ করে তৃষার জন্মদিনে বিজয়ের বাসভবনে তার উপস্থিতি এবং বিজয়কে শুভেচ্ছা জানানো এই জল্পনার পালে আরও হাওয়া দিয়েছে। যদিও তৃষা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসার কোনো ঘোষণা দেননি, তবে তামিল রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তার সেই পুরোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad